1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক, মোবাইল কোর্টে সাজা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

মোঃ ছিয়াম হোসেন,স্টাফ রিপোর্ট, (কুষ্টিয়া)

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়ার উদ্যোগে বুধবার (২৪ জুন ২০২৬) সকাল ১১:০০টা থেকে ১১:৩০টা পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং ই ব্লক ও মোল্লাতেঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামিদের নিজ নিজ বসতবাড়ি থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— ১. মোঃ রুদ্র শেখ (১৯), পিতা- মোঃ শাহজাহান, মিলপাড়া, কুষ্টিয়া সদর। ২. মোঃ তন্ময় (২৫), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, মোল্লাতেঘরিয়া, কুষ্টিয়া সদর। ৩. মোঃ রনি ইসলাম (২৫), পিতা- আব্দুল গফুর মোল্লা, হাউজিং ই ব্লক, কুষ্টিয়া সদর।

উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা।

পরিদর্শক খবির আহমেদ ও উপপরিদর্শক মোঃ আসিফুজ্জামানের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব তাহমিদ মোস্তফা হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের যথাক্রমে ৬ মাস, ২ মাস ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০ টাকা ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়।

মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট