1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দোয়ারাবাজারে শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এস ডব্লিউ সাগর তালুকদার

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় নেতা, ধর্মীয় নেতা ও সেবা প্রদানকারীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলা মডেল মসজিদ হলরুমে স্পেস টু লিড প্রজেক্ট- অপরাজেয় বাংলাদেশ এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপরাজেয় বাংলাদেশ-এর উপজেলা কো-অর্ডিনেটর আজমল হোসেন। এতে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিনিধি ও প্রশিক্ষক নুরুল আমিন, ইউপি সদস্য কাছম আলী, সাংবাদিক আলা উদ্দিন, সমাজকর্মী ও সাংবাদিক এস ডব্লিউ সাগর তালুকদার, সাংবাদিক মাসুদ রানা সোহাগ, পপপ রেদওয়ানুর রহমান, ভিএডব্লিউবি প্রজেক্টের শরীফ উল্লা ও জিয়া উদ্দিন এবং সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত কবিরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

কর্মশালায় বক্তারা বলেন, শিশুর নিরাপদ বেড়ে ওঠা নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। শিশুদের অধিকার সম্পর্কে পরিবার ও সমাজের সচেতনতা বাড়াতে হবে। কোনো শিশুকে অল্প বয়সে বিয়ে দেওয়া, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা কিংবা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে। তাই বাল্যবিবাহের খবর পাওয়া গেলে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করতে হবে। একই সঙ্গে শিশুশ্রম বন্ধে দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা ও সামাজিক নিরাপত্তার আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শিশু নির্যাতন প্রসঙ্গে বক্তারা বলেন, নির্যাতন শুধু শারীরিক আঘাতের মধ্যে সীমাবদ্ধ নয়; মানসিক নির্যাতন, অপমান, ভয় দেখানো, যৌন হয়রানি ও অবহেলাও শিশুর ওপর নির্যাতনের অন্তর্ভুক্ত। কোনো শিশু নির্যাতনের শিকার হলে বিষয়টি গোপন না রেখে দ্রুত যথাযথ কর্তৃপক্ষকে জানানো এবং শিশুর প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।

কর্মশালায় স্থানীয় নেতা, ধর্মীয় নেতা ও সেবা প্রদানকারীদের শিশু সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি শিশুদের সঙ্গে ইতিবাচক আচরণ, তাদের মতামতের গুরুত্ব দেওয়া এবং নিরাপদ পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

ওয়ালটন প্লাজা শ্রীমঙ্গল শাখার উদ্যোগে কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা প্রদান

30 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.shadhinsurjodoy.com