1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বিশ্বনাথে ২০৩ বোতল বিদেশি মদসহ স্বামী-স্ত্রী আটক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি: আরকুম আলী

 

সিলেটের বিশ্বনাথে ২০৩ বোতল বিদেশি মদসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার (মাঝপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নওধার (মাঝপাড়া) গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে আব্দুল হক (৫০) এবং তাঁর স্ত্রী মোছা. রুজি বেগম (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল সোমবার সকালে আব্দুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করে। প্রাথমিক তল্লাশিতে বসতঘরের শোয়ার কক্ষে খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো ৫০ বোতল মদ উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় আব্দুল হক ও তাঁর স্ত্রীকে। পরে, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পুকুরপাড়ের উত্তর-পূর্ব কোণের বাঁশঝাড়ে মাটির নিচে সুকৌশলে পুঁতে রাখা আরও ১৫৩ বোতল মদ জব্দ করে পুলিশ।

২০৩ বোতল মদের মধ্যে রয়েছে ৩৭৫ মিলিলিটারের আইস বেয়ার ইট ভদকা ১১ বোতল, ৩৭৫ মিলিলিটারের এসি ব্ল্যাক হুইস্কি ৩ বোতল ও ১৮০ মিলিলিটারের অফিসার্স চয়েস প্রেস্টিজ হুইস্কি ১৮৯ বোতল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুর রহমান জানান, আটক দম্পতির বিরুদ্ধে ইতিপূর্বে কোনো ফৌজদারি বা মাদক মামলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট