1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শুধু বিসিএস পরীক্ষার পিছনে না ছুটে উদ্যোক্তা হোন – চবি উপাচার্য।

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি)
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) : শুধু বিসিএস পরীক্ষার পিছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এর আয়োজনে কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্পের আর্থিক সহযোগিতায় বুধবার (২৭ নভেম্বর) চবি সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে “কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলায় প্রধান অতিথির ভাষণে তিনি এ আহবান জানান। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তার চাহিদা এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি অপরিহার্য।

চবি উপাচার্য বলেন, ‘কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা কৃষি সম্প্রসারণ, নতুন উদ্ভাবন ও প্রযুক্তির উন্নয়নকে সমৃদ্ধ করে। আজকের বিশ্বে কৃষিক্ষেত্রে চাহিদা ও চ্যালেঞ্জ ক্রমশ বাড়ছে। এ প্রেক্ষাপটে প্রতিভা অন্বেষণ ও দক্ষ মানবসম্পদ তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে নতুন প্রজন্মকে কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শুধু কৃষি খাতের উন্নয়ন নয়, বরং জাতীয় অর্থনৈতিক অগ্রগতির জন্যও একটি গুরুত্বপূর্ণ দিক। এর মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানো, কৃষকের জীবনমান উন্নত করা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। তিনি কৃষকদের কাছে যতটুকু সম্ভব স্বল্পমূল্যে আধুনিক যন্ত্রপাতি তুলে দিয়ে এবং সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে কৃষি ক্ষেত্রে নতুন বিপ্লব ঘটাতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন মজুমদার ও হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সহিদুল ইসলাম খান। চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি জনাব মোহাম্মদ সোহাইবের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন BARI, গাজীপুর এফএমডির প্রকল্প পরিচালক ও এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নুরুল আমিন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব কাজী রবিউল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট