
মোঃ ছায়েদ আলী, শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা সুরক্ষা কার্যক্রমের আওতায় মৃত গ্রাহকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল এলাকার বাসিন্দা মোঃ দুলাল মিয়া কিছুদিন আগে ওয়ালটন প্লাজা শ্রীমঙ্গল শাখা থেকে কিস্তিতে একটি ফ্রিজ ক্রয় করেন। তিনি ওয়ালটন প্লাজার নিয়মিত কিস্তি গ্রাহক ছিলেন। দুর্ভাগ্যবশত গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
ওয়ালটন প্লাজার নীতিমালা অনুযায়ী তার মৃত্যুর পর ফ্রিজের অবশিষ্ট কিস্তি সম্পূর্ণ মুকুফ করা হয় এবং (২৯ অক্টোবর বৃহস্পতিবার) তার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাম্মদ তামান্না আক্তার, ওয়ালটন ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার জনাব হুমায়ুন কবির খান হিমু, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার জনাব রাশেদুজ্জামান রাসেল এবং ওয়ালটন প্লাজা শ্রীমঙ্গল শাখার ম্যানেজার জনাব সানোয়ার হোসেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে দুলাল মিয়ার পরিবার ও শ্রীমঙ্গল এলাকাবাসী ওয়ালটন প্লাজার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।