
কাঁঠালিয়ার কৃতী শিক্ষার্থীদের জন্য উপহার
ঢাকা প্রতিনিধি
মেহেদী হাসান ( রানা)
কাঁঠালিয়া উপজেলায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল এমপি (ঝালকাঠি-১)-এর পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেন ঢাকাস্থ কাঁঠালিয়া উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ছাত্রদলের নিবেদিতপ্রাণ কর্মী এম. রবিউল ইসলাম।
নিজ এলাকার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার এ উদ্যোগে সম্পৃক্ত থাকতে পেরে রবিউল ইসলাম আনন্দ প্রকাশ করেন।
ছাত্রকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ছাত্রদলের একজন কর্মী হিসেবেও তিনি এলাকার তরুণ প্রজন্মের শিক্ষা, মেধা ও সাফল্যকে উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
কাঁঠালিয়ার সকল কৃতী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।