1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরের কালিয়াকৈর জুয়েলারির কর্মচারীর রহস্য জনক মৃত্যু ।

মোঃ মিলন সরকার (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি) 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

মোঃ মিলন সরকার (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় মা কালী জুয়েলার্স এর দোকানের কর্মচারী নগর পাল এর রহস্য জনক মৃত্যু। ওই ঘটনায় লাশ নিহতের বাড়ি থেকে উদ্ধার করে সোমবার ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পেরন করেছে।কালিহাতি থানার পুলিশ।

ওই এলাকার স্থানীয় ও কালিহাতি থানা পুলিশ সূত্র জানা যায়, নিহত নগর পাল ৩ বছর ধরে নারায়রন সাহার জুয়েলারির দোকানে র্স্বণ কারিগর হিসেবে কাজ করে আসছেন। রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, সকালে ৯ থেকে ১০টার দিকে ওই জুয়েলারির মালিকের সাথে নগর পালের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির র্তকের এক পর্যায়ে কর্মচারীর গায়ে হাত তুলেন জুয়েলারির মালিক নারায়ন সাহা। পরে বিকেলে উপজেলার সাহেব বাজার এলাকায় নারায়ন সাহার যে জুয়েলারি তৈরির কারখানা রয়েছে সেখান থেকে দোকানে নারায়ন সাহার কাছে ফোন আসে নগর পাল কারখানার ঘরের আড়ার সাথে গলায় দড়ি পেচিয়ে আত্নহত্যা করেছে । পরে খবর পেয়ে নারায়ন সাহা ও দোকানের অন্যন্য কর্মচারীরা নগর পালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহত নগর পাল হলেন, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বেতজুরা এলাকার শষ্টী পালের ছেলে নগর পাল (৪৫)। তিনি উপজেলার কালিয়াকৈর সাহেব বাজার এলাকায় মা কালী জুয়েলার্স এর নারায়ন সাহার দোকানের কর্মচারী ছিলেন।

ওদিকে নিহতের লাশ ঘটনার দিন রাতেই কালিয়াকৈর থানা পুলিশকে বিষয়টি অবহিত না করেই লাশ গোপনে নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি পাঠিয়ে দেওয়া হয়। এ সময় নিহতের আত্মীয়-স্বজনের কাছে লাশ পৌছালে তারা জানতে পারেন ঘটনার দিন সকালে মালিক নারায়ন সাহা নগন পালকে মারধর করেছেন। এদিকে কিছু স্থানীয় লোকের মাধ্যমে খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে কালিহাতি তার গ্রামের বাড়িতে স্বজনদের সাথে যোগাযোগ করেন । অপরদিকে ওই এলাকার থানার পুলিশকে বিষয়টি অবহিত করলে নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কালিহাতি থানার উপ পরির্দশক মনসুর রহমান জানান, সোমবার ২ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, সকালে কালিয়াকৈর থানা থেকে বার্তা পেয়ে দুপুরের দিকে নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন।

কালিয়াকৈর থানার পরির্দশক (অপারেশন) মো: জুবায়ের জানান, নগর পালের আত্নহত্যার ঘটনা সোমবার ০২ ডিসেম্বর সকালে আমরা শুনেছি । তবে নিহতের স্বজনের অভিযোগ নিহত ব্যক্তিকে মারধর করায় সে মান ইজ্জত ও লজ্জায় আত্নহত্যার ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং নিহতের এলাকার থানায় পুলিশকে অবহিত করেছে বিষয়টি। সেখান থেকে লাশ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর কারন যানা যাবে এবং ওই ঘটনার সাথে যারা যারা জড়িত তার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হইবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট