1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সরকার পতনের আনন্দ মিছিলে যোগ দেয়া ইপিজেড কর্মী মিলনের সন্ধান আজও মেলেনি

মোঃ মাহবুবুর রহমান সোহেলস্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ): সরকার পতনের খবরে ৫ আগস্ট ঢাকা আশুলিয়ায় আনন্দ মিছিলে যোগ দেয়া ইপিজেড কর্মী মিলনের সন্ধান মেলেনি আজও। ৫ মাস ধরে কখনো থানা, কখনো হাসপাতাল আবার কখনো বা বিভিন্ন সরকারি দপ্তরের দরজায় নিখোঁজ স্বামীর সন্ধানে ১৪ মাস বয়সী সন্তানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মিলনের স্ত্রী।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত সুরুজ্জামানের ছেলে মিলন। আশুলিয়ার ইপিজেডে একটি ডাইং কারখানায় সিনিয়র মেকানিক তিনি। থানার বিপরীত পাশে বুড়িবাজার এলাকায় ভাড়া বাসায় স্ত্রী সবিতা খাতুন ও ১৪ মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে থাকতেন তিনি। মা অসুস্থ থাকায় স্ত্রী-সন্তানকে ২৮ জুলাই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন মিলন।

এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পতনের খবরে অন্য সবার মতো আনন্দ মিছিলে যোগ দিয়েছিলেন মিলন যেদিন সর্বশেষ আনুমানিক সকাল দশটায় মিলন কথা বলেছিল তার স্ত্রী ও স্বজনদের সাথে। এরপর থেকে আর সন্ধান পাওয়া যায়নি মিলনের। স্বজনরা জানান, ৫ আগস্টের পর তার সন্ধানে একাধিকবার হাসপাতাল, ক্লিনিক, মর্গ, থানা সকল জায়গায় গিয়েছেন।

 খুঁজতে গিয়ে পড়েছিলেন প্রতারক চক্রের খপ্পরেও। সাথে রয়েছে পুলিশের সহযোগিতা না পাওয়ার আক্ষেপ। ৫ আগস্ট সরকার পতনের আনন্দ মিছিলে যোগ দিয়ে আজও নিঁখোজ ঢাকা আশুলিয়ার ইপিজেড কর্মী মনিরুজ্জামান মিলন। ৫ মাস পেরিয়ে গেলেও আজও তার স্ত্রী সবিতা খাতুন জানেন না তিনি সধবা নাকি স্বামীকে চিরতরে হারিয়ে হয়েছেন বিধবা।

 

পরিবারের অভিযোগ, তারা কয়েক দফায় আশুলিয়া থানা পুলিশকে এ বিষয়ে অভিযোগ করলেও সেটি জিডি বা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি। দিনের পর দিন শুধু তাদের করা হয়েছে হয়রানি।

গেলো ৫ মাস যাবত ১৪ মাসের সন্তানকে সঙ্গী করে কখনো থানায় কখনো বা হাসপাতালে স্বামীকে খুঁজে বেড়াচ্ছে সবিতা খাতুন। দিনের পর দিন অপেক্ষা করেও নিখোঁজ স্বামীর কোন সন্ধান না পেয়ে অবশেষে বগুড়া জেলা প্রশাসকের দ্বারস্থ হলে তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের মাধ্যমে সহযোগিতার চেষ্টা করবেন তিনি। দ্রুততম সময়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা।

আর কোন দপ্তরের দরজায় স্বজনদের অপেক্ষা নয়, দ্রুততম সময়ে খুঁজে বের করা হোক নিখোঁজ মনিরুজ্জামান মিলনকে। এমনটাই আকুতি স্বজনদের। পাশাপাশি স্বামীর অভাবে নানা কষ্টে দিন পার করা মিলনের পরিবারের দায়িত্ব নিক সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট