1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মাদারগঞ্জে ইয়াবাসহ ৪ মাদককারবারী আটক

রমজান আলী,মাদারগঞ্জ(জামালপুর) প্রতিনিধি 
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫

রমজান আলী,মাদারগঞ্জ(জামালপুর) প্রতিনিধি


জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরনগর গ্রামে ইয়াবাসহ চার মাদক কারবারি কে  আটক করেছে পুলিশ । সোমবার ভোর সাড়ে ছয়টায় উপজেলার চরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ইয়াবাসহ  ৪ মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন -বগুড়ার জেলার সারিয়াকান্দি উপজেলার পাকের দহ এলাকার মৃত মোফাজ্জল শেখের ছেলে  আলাল শেখ (৪২), মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকার  মৃত নয়ন মন্ডলের ছেলে ফকরুল  (৪৩)  ও সম মন্ডলের ছেলে জুয়েল (৩৩),মাদারগঞ্জ উপজেলার চরনগর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল আলিম( ৩৩)। জানা গেছে, ভোর ৫ টা মাদকের টাকা ভাগাভাগি নিয়ে  অপর তিন মাদক কারবারি তাদের  সহযোগী আব্দুল আলীমকে  মারধোর করে। বিষয়টি নজরে আসলে স্হানীয় লোকজন চারপাশ দিয়ে  ৪ জন কে ঘিরে ফেলে এবং  আটকে  রাখে। সংবাদ পেয়ে মাদারগঞ্জ মডেল থানার এস আই হাসিব আল মাহফুজ সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে  ৪ মাদককারবারী কে থানায় নিয়ে আসে এবং তাদের নিকট থাকা ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে।  মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন জানান  আটককৃত মাদককারবারীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।  মাদকসহ অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট