1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিকের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার, পাশেই ছিল বিশেষ চিরকুট:

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫

মোঃ জুয়েল খান (স্টাফ রিপোর্টার গাজীপুর)


গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে ওয়ার্কশপ ভবনে এসএম সৌরভ হোসেন নামে এক সৈনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

মৃত সৌরভ হোসেন ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ গ্রামের উজির আলী মোল্লার ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও মেয়ে রয়েছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে রোববার জয়দেবপুর থানাধীন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আরপি গেট সংলগ্ন সৈনিক ব্যারাকে সৈনিক এসএম সৌরভ হোসেন কনস্ট্রাকশনের বাঁশের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- সৈনিক সৌরভ বগুড়া সেনানিবাস থেকে রাজেন্দ্রপুর সেনানিবাসে এমপি (এপিসি) স্কট হিসেবে বদলি হন। তিনি অনলাইনে জুয়া খেলায় সর্বস্বান্ত হয়ে মানসিক অশান্তিতে ছিলেন।

রোববার গোপনে চার্জার পয়েন্টে থাকা ল্যান্স করপোরাল ইয়াসির আরাফাতের মোবাইল থেকে ১৪ হাজার টাকা বেটিং সাইটে ডিপোজিট করেন। পরে সৌরভ মোবাইলটি চার্জার পয়েন্টে রাখতে গেলে ইয়াসির আরাফাত বিষয়টি টের পেয়ে হাতেনাতে ধরে ফেলেন এবং লোকজনদের ডাকাডাকি করেন।

এ ঘটনায় সৌরভকে শাস্তি হিসেবে নজরবন্দি রাখা হয়। ভোরে সৈনিক সৌরভ ওয়াশরুমে যাওয়ার কথা বললে পাহারাদার তাকে ওয়াশরুমে নিয়ে যান। পরে বেশ কিছুক্ষণ পরে প্রহরী সৈনিক সৌরভকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখেন ওয়াশরুমে কেউ নেই।

এক পর্যায়ে গার্ড কমান্ডার ও প্রহরী টয়লেটের ভেতর সানশেডের জানালা খোলা অবস্থায় দেখতে পান। ওই জানালা দিয়ে ইউনিফর্ম, বুট পরাবস্থায় সৈনিক সৌরভ (ব্যারাক) লাইনের তৃতীয় তলার পূর্ব পাশে সাইডের কনস্ট্রাকশনের বাঁশের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এ সময় মরদেহের পাশে বিশেষ চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে আত্মহত্যার আগে সৌরভ তার নিজের দোষ স্বীকার করে আত্মহত্যার কারণ উল্লেখ করেন বলে জানিয়েছেন ওসি।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

ওয়ালটন প্লাজা শ্রীমঙ্গল শাখার উদ্যোগে কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা প্রদান

30 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.shadhinsurjodoy.com