1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নাচোলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আব্দুল আজিজ নাচোল সংবাদদাতা,


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নাচোল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন,
বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, নেতা আব্দুস সালাম তুহিন।
মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন,
“জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমাদের স্বৈরাচারবিরোধী আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস। শহীদদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, আজ তা আবার হুমকির মুখে।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের খোকন।
সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মানিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তন্ময় আহমেদ।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলে অংশগ্রহণকারীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
দিবসটি ঘিরে পুরো নাচোল উপজেলা জুড়ে ছিল উচ্ছ্বাস ও শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি।এবং তারা জানান জনগণের অধিকার রক্ষায় বিএনপি রাজপথে আছে এবং থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট