1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্রীমঙ্গলে ‘নিসচার’ নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ রিপোর্টার মৌলভীবাজার


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২০২৬-২৭ সনের জন্য অনুমোদনপ্রাপ্ত ৩৯ সদস্য বিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল শহরের রিজিক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. আমজাদ হোসেন রনির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা ও নিউ লাইফ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচার উপদেষ্টা ও নিউ লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন ও নিসচার উপদেষ্টা মোঃ ফারুক মিয়া, সহ-সভাপতি গোলাম রহমান মামুন, মো. আমির হোসেন শেখ ও সাধারণ সম্পাদক অর্জুন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, সহ-সাধারণ সম্পাদক মোঃ মালেক, আশীষ রবিদাশ, দপ্তর সম্পাদক দুলা মিয়া, প্রচার সম্পাদক ইয়াছিন তালুকদার, প্রকাশনা সম্পাদক মাহমুদুল আলম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক পংকজ সরকার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইনাম উল্লা খান, মহিলা বিষয়ক সম্পাদক সুনন্দা দাস নিম্মী, যুব বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হান্নান, কার্যকরী সদস্য মো: আবুল কালাম আজাদ, মোঃ আবুল কাশেম, মোঃ আহমেদুর রহমান, এম এ আজিজ, মোঃ আল আমিন মিয়া, মোঃ রবি উদ্দিন, মোঃ ইয়াসিন আহমেদ শরিফ, সাইফুল ইসলাম,বিজন ঘোষ,আব্দুল রাহী, তাওফিক আহমেদ পার্থিব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো গোলাম মোস্তফা, শিক্ষক মো. একরামুল কবীর, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ মান্না।

প্রধান অতিথি ডা. মাহফুজ আহম্মেদ তাঁর বক্তব্যে বলেন, সড়ককে নিরাপদ রাখতে তরুণ সমাজকে সচেতন ভূমিকা রাখতে হবে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার ও লাইসেন্সবিহীন ড্রাইভারদের গাড়ি চালানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।

বিশেষ অতিথি ডা. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মানার বিকল্প নেই। নিজে যেমন আইন মেনে চলব, অন্যকেও সে বিষয়ে সচেতন করব,তাহলেই সড়ক হবে নিরাপদ। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে নিরাপদ সড়ক বিষয়ে নিয়মিত সচেতনতা কার্যক্রম পরিচালনা করতে হবে।
সভা শেষে উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট