1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গুইমারায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মোঃ মোবারক হোসেন, দীঘিনালা(খাগড়াছড়ি)প্রতিনিধি:


খাগড়াছড়ির গুইমারা উপজেলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ যোগদান অনুষ্ঠানে নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব ওয়াদুদ ভূইয়া, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও সভাপতি, খাগড়াছড়ি জেলা বিএনপি। তিনি বলেন, “স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আজকের এই যোগদান নতুন গতি সঞ্চার করবে। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম সোহাগ, সভাপতি, গুইমারা উপজেলা বিএনপি।
তিনি বলেন, “গুইমারায় বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
এমএন আফসার, সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি, এড. মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি, মাহবুবুল আলম সবুজ, যুব বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্য অপরিহার্য। গুইমারা অঞ্চলে দলের কর্মকাণ্ডকে আরও সক্রিয় ও সম্প্রসারিত করতে যোগদানকারীরা বিশেষ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
যোগদান অনুষ্ঠান ঘিরে পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও নতুন নেতাকর্মীদের উচ্ছ্বাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট