1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল প্রধানের দোয়া কামনা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬

কচুয়া প্রতিনিধি:


চাঁদপুরের কচুয়া উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল প্রধান কচুয়া উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

রুবেল বর্তমানে কচুয়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কচুয়া টু সাচার সিএনজি স্টেশনের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার আদায় ও সংগঠনকে সুসংগঠিত করতে রুবেল প্রধান কাজ করে আসছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রুবেল প্রধান বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কচুয়া উপজেলার উন্নয়ন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই আমার লক্ষ্য। আগামী দিনে সুযোগ পেলে উপজেলাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

তিনি আরও বলেন, কচুয়াকে একটি আধুনিক, উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি সকলের আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মাঝে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রুবেল প্রধানও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট