
মোঃ আব্দুস সালাম মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলাজ আজ ৪ মার্চ রোজ বুধবার কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে ১নং রহিমপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ২০২৬ ইংরেজিতে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের সার্বিক উন্নয়নকে সামনে রেখে আয়োজিত এই সভায় উন্নয়ন পরিষদের পক্ষ থেকে উত্থাপিত ১৫ দফা দাবি
নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, কৃষি ও নদী সংস্কার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষা ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ, সামাজিক নিরাপত্তা জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়।
প্রতিনিধিরা বলেন, দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-আমিরুল ইসলাম কয়সর
নায়েবে আমির,জামায়াতে ইসলাম কমলগঞ্জ। আতাউর রহমান খাঁন সভাপতি,জামায়াতে ইসলাম, রহিমপুর ইউনিয়ন।মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া,সভাপতি,খেলাফত মজলিস,রহিমপুর ইউনিয়ন।ইলিয়াস আহমদ মাওলানা আব্দুস সামাদ সুমন
হাফিজ মাওলানা আবু হানিফাসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা রহিমপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।
রহিমপুর ইউনিয়নের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।