1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মোংলায় নিরাপদ সড়ক চাই ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ পালিত।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

শেখ মহিউদ্দিন (বাগেরহাট জেলা প্রতিনিধি)


‘মানসম্মত হেলমেট নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই স্লোগানে মোংলায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো র‌্যালি, সমাবেশ, কেক কাটা, আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

নিরাপদ সড়ক চাই মোংলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আল-আমীন’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ বাবু’র সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই মোংলা শাখার উপদেষ্টা ও সহকারী আর্টিনি জেনারেল মোঃ মনিরুজ্জামান মনির।

এসময় বক্তারা বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেক মানুষ। এজন্য শুধু চালক দায়ী নয়, পথচারীরাও দায়ী। চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তারা। এছাড়াও শহরের সকল ফুটপাত দখলমুক্ত করার অনুরোধ করেন। বিভিন্ন জায়গায় ফিটনেস বিহীন গাড়ি ও অদক্ষ ড্রাইভার এর কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার মত একটি মারাত্মক ঘটনা ঘটে যাচ্ছে। কোন ফিটনেস বিহীন গাড়ি ও অদক্ষ ড্রাইভার যাতে রাস্তায় না নামে এজন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান তারা। পাশাপাশি অটোরিকশা চালকদের জন্য একটি প্রশিক্ষণের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানও।

এসময় নিরাপদ সড়ক চাই উপদেষ্টা সরদার আঃ হান্নান, সহ-সভাপতি মিসেস আফরোজা হীরা, প্রচার সম্পাদক মাহমুদুল হক রমজান,সমাজকল্যাণ সম্পাদক বিজয় দত্ত, কার্যকরী সদস্য মাহাবুব মোল্লা, মোঃ মনির খান, শিপন ব্যাপারী, কারিমুল ইসলাম, মোঃ রাকিব হাওলাদার, সুদীপ কুমার মন্ডল, মিঠাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, বিএনপি নেতা মোঃ নাজমুল মোল্লাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শহরের বিভিন্ন সড়কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট