1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মোংলার সুন্দরবন ইউনিয়নে ২৫ জামায়াত নেতা কর্মীর বিএনপিতে যোগদান।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

শেখ মহিউদ্দিন (বাগেরহাট জেলা প্রতিনিধি)


মোংলার সুন্দরবন ইউনিয়নে ২৫ জামায়াত নেতা কর্মীর বিএনপিতে যোগদান।

বাগেরহাটের মোংলা উপজেলায় জামায়াতে ইসলামীর ২৫ জন নেতা–কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার বিকেলে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে অনুষ্ঠিত বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় তারা এ যোগদান করেন।

জানা গেছে, সুন্দরবন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক মো. খলিল শেখ ও সাংগঠনিক সম্পাদক আজিজুল শেখের নেতৃত্বে ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের মোট ২৫ জন নেতা–কর্মী বিএনপির জনসভায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

তারা বাগেরহাট-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ড: শেখ ফরিদুল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

এ সময় লায়ন ড: শেখ ফরিদুল ইসলাম নতুন যোগদানকারীদের সাদরে গ্রহণ করেন এবং তাদের অভিনন্দন জানান। তিনি বলেন আপনারা পূর্বে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে।

বিএনপিতে এসে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবেন বলে আমরা আশা করি।

সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ মান্নান হাওলাদার সাধারণ সম্পাদক আবু হোসেন পনি মোংলা পৌর বিএনপির সভাপতি মো জুলফিকার আলী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।

সভায় নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নতুন যোগদানকারীদের আগমনে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট