
নাজমুল হোসাইন
পবিত্র রমাদান মাসকে ঘিরে সারা দেশের মুসলমানদের মাঝে বিরাজ করছে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ। আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস হিসেবে রমাদান মুসলিম উম্মাহর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এ মাসে রোজা পালনের মাধ্যমে মানুষ আত্মসংযমের শিক্ষা গ্রহণ করে এবং অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট অনুভব করার সুযোগ পায়।
ধর্মপ্রাণ মুসল্লিরা এ সময় বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা ও কুরআন তিলাওয়াতে মনোনিবেশ করেন। ইসলামের পবিত্র গ্রন্থ আল-কুরআন এই মাসেই নাজিল হওয়ায় রমাদানের তাৎপর্য আরও বৃদ্ধি পেয়েছে। দেশের বিভিন্ন মসজিদে তারাবিহ নামাজ, ইফতার মাহফিল ও ধর্মীয় আলোচনায় অংশ নিচ্ছেন মুসল্লিরা।
সমাজের বিত্তবানদের দান-সদকা ও যাকাত প্রদানের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফুটে ওঠে। সচেতন মহলের মতে, রমাদানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে নৈতিকতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।