1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  3. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  4. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  5. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  6. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  7. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  8. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  9. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  10. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  11. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  12. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

প্রথমবারের মত দেশীয় প্রযুক্তিতে বাটন মাশরুম চাষের সফলতা অর্জন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ ( দিনাজপুর)


প্রতিনিধি : দেশীয় বীজ থেকে প্রাকৃতিক শীতল পরিবেশে বাংলাদেশে প্রথমবারের মত বাটন মাশরুম উৎপাদিত হয়েছে। প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশন ও বাহারী এগ্রোটেকের যৌথ উদ্যোগে দেশেই বীজ, কম্পোস্ট এবং প্রাকৃতিক পরিবেশে বাটন মাশরুম উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দক্ষিণ নিজপাড়া গ্রামে নিজস্ব খামারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদা ইসলাম।

সংবাদ সম্মেলনে বীজ উৎপাদন, কম্পোস্ট সার তৈরী, বাটন মাশরুম চাষ পদ্ধতি ও পুষ্টিগুণ, বাজারের চাহিদা এবং বাজারজাতকরণের বিষয়ে অবহিত করা হয়। প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদা ইসলাম আরো জানান, আমরা নিজেদের উদ্যোগে বাটন মাশরুমের বীজ তৈরী করার জন্য ল্যাবরেটরী তেরীর উদ্যোগ গ্রহণ করি। পরবর্তীতে কম্পোস্ট তেরীর মাধ্যমে ছোট পরিসরে বাটন মাশরুম চাষ করে সফল হই। এ কাজের বিভিন্ন ধাপে কি কি প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন তার বিস্তারিত দিক তুলে ধরা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. এ কে ওবায়দুল হক মাশরুমের পুষ্টিমান সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবগত করেন। তিনি জানান, প্রতি ১০০ গ্রাম কাঁচা মাশরুমে রয়েছে প্রায় ২.৭৫ গ্রাম প্রোটিন, ২.৫ গ্রাম শর্করা, ০.৫ গ্রাম চর্বিসহ উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন বি-কমপ্লেক্স ও অন্যান্য মিনারেল। দৈনিক খাদ্য তালিকায় এই মাশরুম থাকলে দেহের বৃদ্ধি, গঠন ও রোগ প্রতিরোধ এবং ইমিউনিটি বাড়াতে সাহায্য করার পাশাপাশি এন্টি ডায়াবেটিক, এন্টি ক্যান্সার, এন্টি হাইপারটেশন ও এন্টি ইনফ্লামেশন হিসেবে কার্যকর ভূমিকা পালন করে থাকে।

সংবাদ সম্মেলনে বাহারী এগ্রোটেকের পার্টনার প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান জানান, প্রতিবছর ভারত ও থাইল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাটন মাশরুম ও বীজ আমদানি করা হয়।যার মূল্যমান শত কোটি টাকার বেশি। অথচ দেশীয় কাঁচামাল দিয়ে চাষকৃত মাশরুম দেশের চাহিদা মিটিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে বাহারি এগ্রোটেকের পার্টনার প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান ও প্রকৌশলী মোঃ ফাহিম রহমান, গবেষক মোঃ সালাউদ্দিন, মোঃ মিম ইসলাম, মোঃ জিম ইসলাম ও আকতার কবির কানন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট