1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

প্রবাসীদের মানবিক উদ্যোগে আলমডাঙ্গার গৌরীহদ গ্রামে ৩৩ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ নাজমুল হক( চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি) :


মানুষ মানুষের জন্য—এই মহৎ স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলার গৌরীহদ গ্রামের প্রবাসীদের উদ্যোগে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সুবিধাবঞ্চিত ৩৩টি পরিবারের মাঝে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারের জন্য প্যাকেজ আকারে দেওয়া খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, ৫ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ৫০০ গ্রাম খেজুর, ৫০০ গ্রাম সেমাই এবং ১ কেজি চিনি। প্রতিটি প্যাকেটের মোট মূল্য ধরা হয়েছে ১,৮৯৭ টাকা। প্রবাসীদের এমন সহযোগিতায় উপকৃত পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
সংগঠনের সভাপতি জামিল হোসেন বলেন,
“আমরা সব সময় মানুষের জন্য কাজ করতে চাই। আমাদের গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই উদ্যোগ দেখে যদি জেলা থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে আরও মানুষ এমন মানবিক কাজে এগিয়ে আসে, তাহলে অনেক অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
এলাকার সচেতন মহল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, দুবাই, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সম্মিলিত উদ্যোগে এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
আসন্ন রোজাকে সামনে রেখে গ্রামের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই মহৎ আয়োজন করা হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো—প্রত্যেকটি পরিবারের বাড়িতে গাড়ির মাধ্যমে সরাসরি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, যাতে উপকারভোগীরা সহজে সহায়তা পেতে পারেন।
এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং সমাজে পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট