1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কাজিরহাটে জমি বিরোধে পরিকল্পিত কুপিয়ে হত্যা, আটক ৫

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সৌরভ হোসেন (কাজিরহাট প্রতিনিধি)


বরিশাল জেলার কাজিরহাট থানার ৬ নম্বর বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোস্তফা বয়াতি (৪৫) নামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী আঁখি নুর বেগম ১৩ জনকে আসামি করে কাজিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–১১, তারিখ: ১৯/০২/২০২৬)।
মামলার বাদী সাংবাদিকদের জানান, তার স্বামী মোস্তফা বয়াতি ওই দিন বিকাল আনুমানিক ৫টার দিকে হেশামুদ্দি বাজারে তার মামা-শ্বশুরের সঙ্গে কথা বলতে যান। রাত আনুমানিক ৮টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে আগে থেকে ওৎ পেতে থাকা সিদ্দিক হাওলাদার, শাহাবুদ্দিন, নান্নু রাড়ী, কাশেম রাড়ী, জসিম, মিন্টু, সিয়ামসহ আরও কয়েকজন তার পিছু নেয়।
পরে ভাসানচর এলাকার তক্তা গ্রামের মানিক ঘরামির রেন্টি গাছের বাগানের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তার পথরোধ করে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
নিহতের সঙ্গে থাকা একই এলাকার মন্টু বয়াতি চিৎকার করে বাড়িতে খবর দিলে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী আঁখি নুর বেগম দাবি করেন, হত্যাকারীদের নাম তার কাছে থাকা একটি ভিডিওতে প্রকাশ পেয়েছে।
এদিকে, ঘটনার পরদিন ১৯ ফেব্রুয়ারি সকালে কাজিরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে নান্নু রাড়ী ও কাশেম রাড়ীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট