1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঐতিহ্য ও আধ্যাত্মিকতার মেলবন্ধন দুর্গাপুরে ১৩৫তম গারো ব্যাপ্টিস্ট কনভেনশন শুরু

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

শান্ত দে দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি


নেত্রকোনার দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের আয়োজনে ৫ দিনব্যাপী ১৩৫তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর শহরের জিবিসি মাঠ চত্বরে ফিতা কেটে এ সম্মেলনের উদ্বোধন করেন গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো।

এ সভার মূলবচন ছিল— “তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকরী লোক অল্প।”

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের বরণ করা হয়। পরে গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন। এরপর আলোচনা সভায় বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ, বোর্ড ও সোসাইটির প্রধানগণ বক্তব্য দেন।

গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো জানান, এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে দেশের ৮টি জেলা থেকে আগত হাজার হাজার খ্রিষ্ট ভক্ত অংশগ্রহণ করবেন। এ সম্মেলনে মূলত আমরা আমাদের খ্রিস্টান ধর্মীয় বিষয় এবং আত্মিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আত্মিকভাবে পরিপূর্ণ করার চেষ্টা করি। পরবর্তীতে আমাদের মণ্ডলী ও এলাকার মানুষের মধ্যে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করি।

তিনি আরও জানান, সম্মেলনে প্রতিদিন প্রার্থনা, আলোচনা সভা, প্রোগ্রাম পাঠ ও গ্রহণ, সাংস্কৃতিকসহ বিভিন্ন অনুষ্ঠান হবে। এছাড়াও হিসাব-নিকাশ, কনভেনশন ভবিষ্যতে কিভাবে চলবে তা নিয়ে পরিকল্পনা তৈরি করা হবে।

মাঠ চত্বরে সম্মেলনকে ঘিরে আসবাবপত্র, পোশাক, খেলনা ও খাবারের দোকানসহ অর্ধশতাধিক স্টল বসেছে। সম্মেলন চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট