
মোহাম্মদ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
চরম দুর্ভোগে এলাকাবাসী। ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ উত্তর সুর দক্ষিণ বাগ ও রামনগর এলাকার গ্রামের বর্তমান অবস্থা অত্যন্ত বেহাল। ( ৮ জুলাই ২০২৬) বুধবার সকালের টানা বৃষ্টিতে রাস্তাঘাট ঘর বাড়ি ও এলাকা তলিয়ে যায়, পানি বন্দী হয়ে পড়ে এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টিতে এসব এলাকার স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, আর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। ঘরে পানি ঢুকে, ফলে এলাকার মানুষ চলাচল ও বসবাস করতে, মানুষকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বয়স্ক মানুষ ও শিশুদের, মসজিদ, বাজার ও স্কুলে নিয়ে যাত্রায়াত, এখন প্রায় অসম্ভব হয়ে পরে, এলাকার রাস্তাঘাট দেখা যাচ্ছে না শুধু পানি আর পানি, সিএনজি, টমটম মিশুক নিয়ে বাড়িতে যেতে পারছি না, সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা জানা থাকলেও পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আর কতদিন এই দুর্ভোগ সহ্য করতে হবে, আমাদের শ্রীমঙ্গল কমলগঞ্জের এমপি আলহাজ্ব মুজিবুর রহমান হাজী মুজিব সাহেবের দৃষ্টি আকর্ষণ করি এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি আমরা আমাদের কে পানি থেকে রক্ষা করুন নষ্ট হচ্ছে ঘরবাড়ী ও আসবা পত্র ।