1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চিৎলা সুপার লিগের ৭ম আসরের মেগা ফাইনালে ফুটবল ফাইটার্সের শিরোপা জয়

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা হুদাপাড়া রুইথনপুর ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চিৎলা সুপার লিগের ৭ম আসর-২০২৬-এর মেগা ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে হুদাপাড়া ইয়াংস্টার ক্লাবকে ৫-৪ গোলে পরাজিত করে চিৎলা ফুটবল ফাইটার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলাটি পরিচালনা করেন মোঃ জিনারুল ইসলাম (নাদেন)। প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মোনায়েম, আর সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন রিদয় ও রাজিব।
মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সম্পাদক মোঃ মোমিনুর রহমান মোমিন মালিতা। প্রধান বক্তা ছিলেন চিৎলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহাসিন আলী বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাবুব হাসান (মাবুদ)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নিজাম উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বেল্টু বিশ্বাস, চিৎলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, চিৎলা ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ আসকার আলী টুটুল, সাবেক ৪ নম্বর ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, চিৎলা ইউনিয়ন যুবদল নেতা মোঃ শিমুল হোসেন (আলামিন), ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম ঠান্ডু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির মোঃ শহিদুল ইসলাম এবং ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ সাজদার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন হাপানিয়া থানার ইনচার্জ প্রকাশ।
খেলা শেষে সেরা খেলোয়াড়দের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন বায়োজিদ। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শাকিল হোসেন। সেরা গোলকিপার হিসেবে পুরস্কার পান সাইদুর রহমান এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও অর্জন করেন বায়োজিদ।
উত্তেজনাপূর্ণ এই খেলাটি সৌজন্যে সহযোগিতা করেন বশির আহমেদ, পিয়ারলেস ডায়াগনস্টিক, রাজশাহী; আলামিন হোসেন, চিৎলার মোড় ভ্যান স্টোর; এবং রাসেল মিয়া, সিঙ্গাপুর প্রবাসী।
পুরো ম্যাচজুড়ে মাঠে ছিল দর্শকদের উপচেপড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময়ের খেলায় দুই দলের লড়াই ১-১ গোলে অমীমাংসিত থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৫-৪ গোলের জয় তুলে নেয় চিৎলা ফুটবল ফাইটার্স।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজনে: চিৎলা হুদাপাড়া যুব সমাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট