
এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির উদ্যোগে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দোয়ারাবাজার সমিতির সম্মানিত উপদেষ্টা ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাসুদ রানা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির সভাপতি মহিতোষ মজুমদার, সাধারণ সম্পাদক তাইবুর রহমান, সহসভাপতি মোহনলাল দাস মৃদুল, সহসভাপতি ইসমাইল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ছায়াদ মিয়া, সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক রাহিম ইসলাম মিসলু, সহসাংগঠনিক সম্পাদক হারুন রশীদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন বিষয় ও সংগঠনের কার্যক্রম নিয়ে নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সমিতির নেতৃবৃন্দের কথা শোনেন।
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মূল্যবান সময় ও আন্তরিকতার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। একই সঙ্গে দোয়ারাবাজারবাসীর কল্যাণে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।