
উপজেলা প্রতিনিধিঃ
এম এ ওহাব উচ্চ বিদ্যালয় ছাত্র এবারে ssc পরীক্ষায়
গোল্ডেন A+ পেয়েছে ইয়াসির আরাফাত নোবেল হতে চায় প্রকৌশলী।
মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলা আদমপুর ইউনিয়নে এবারের এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ইয়াসির আরাফাত নোবেল। সে এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে সে গোল্ডেন এ প্লাস পাওয়ার অনন্য কৃতিত্ব দেখিয়েছে।
নোবেল উত্তরভাগ গ্রামের জসিম উদ্দিন বাদশার একমাত্র সন্তান এবং অকাল প্রয়াত শ্রদ্ধাভাজন শিক্ষাবিদ মুহিত স্যারের ভাতিজা। মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে একজন সফল প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) হিসেবে দেশ ও সমাজের সেবা করতে আগ্রহী।
মেধা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমে অর্জিত এই সাফল্যে তার পরিবার ও স্বজনরা অত্যন্ত আনন্দিত। উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে নোবেল সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী।