
এস ডব্লিউ সাগর তালুকদার
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী হাজী কনু মিয়া স্কুল ও কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় ১১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ২১ শতাংশ।
ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে আনন্দের দেখা মিললেও প্রত্যাশিত ফল না হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা হতাশাও দেখা দিয়েছে।
শিক্ষাসংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, উপস্থিতি বৃদ্ধি, দুর্বল বিষয়ে বিশেষ ক্লাস, অভিভাবকদের সঙ্গে সমন্বয় এবং পরীক্ষাভিত্তিক প্রস্তুতি আরও জোরদার করা গেলে আগামীতে ফলাফল আরও ভালো করা সম্ভব।
উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তারা ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আগামী শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার মানোন্নয়ন ও ফলাফল বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা জানিয়েছেন অভিভাবকরা।