1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চুয়াডাঙ্গায় ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর।

নিজস্ব প্রতিবেদক :

চুয়াডাঙ্গায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ও সেলাভিপ, চিলির সহযোগিতায় ৫০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার কার্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলার চিৎলা, খাদিমপুর ও গাংনী ইউনিয়নের ৫০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।
প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাজাহান আলী বিশ্বাস, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোছা. রোকেয়া বেগম, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ইসপেয়ারা খাতুন, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জবেদা খাতুন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও সামাজিক নেতা নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ ও টেকসই ঘর একটি পরিবারের জন্য শুধু বসবাসের জায়গা নয়, এটি তাদের নিরাপত্তা, মর্যাদা ও স্বপ্নের সঙ্গে জড়িত। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার এ উদ্যোগ অসহায় পরিবারগুলোর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে ৫০টি পরিবারের সদস্যদের হাতে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়। নতুন ঘর পেয়ে পরিবারগুলোর সদস্যরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট