
উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলা মাধবপুর ইউনিয়ন আজ ১৪ই আগস্ট রোজ শুক্রবার শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল এর অর্থায়নে নির্মিত কমলগঞ্জ উপজেলা মাধবপুর ইউনিয়নে ইসলামাবাদ জামে মসজিদের উদ্বোধন ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি আবুল বাশার মিয়া সভাপতিত্বে উক্ত উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ নূরুল মুত্তাকিন জুনাইদ সাহেব মাধবপুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সমাজসেবক শামীম আহমেদ,বিশেষ অতিথি:মাওঃ হোসাইন আহমেদ খালেদ সাহেব মাধবপুরী,নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম, মুহতামিম, উত্তর কানাইদেশী মাদ্রাসা আমন্ত্রিত ওলামায়ে কেরাম:মাওঃ মোজাম্মেল হক নাহিদ মুহতামিম, মদিনাতুল উলুম মাদ্রাসা আন্দিউড়া, হবিগঞ্জ মাওঃ শামীম আহমেদ খতিব, অত্র জামে মসজিদ, ক্বারী মোঃ ইমরান হুসাইন ইসলামপুরী খতিব, মসজিদুল আকসা ইসলামপুর,উক্ত ওয়ার্ডের মেম্বার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ যে শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অফিস থেকে সারা বাংলাদেশে সংস্থাটি মসজিদ, মাদ্রাসা,ডিপ টিউবওয়েল সহ বিভিন্ন বিভিন্ন প্রকারের সহযোগিতা করে আসছে তারি ধারাবাহিকতায় মাধবপুর ইউনিয়নে ইসলামাবাদ জামে মসজিদ টি নির্মাণ করে দেয় সংস্থাটি।