1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত ৪ টি মোবাইলসহ গ্রেফতার ১

মোঃ মাহবুবুর রহমান সোহেল(স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

মোঃ মাহবুবুর রহমান সোহেল(স্টাফ রিপোর্টার): বিজয়ের মাস ডিসেম্বর।পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত ৪টি মোবাইল ফোন উদ্ধারসহ মো. মীর হোসেন নামে একজন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. মীর হোসেন মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি গৌরাঙ্গ পাড়ার আব্দুল মান্নান এর ছেলে।

শনিবার (৭ ডিসেম্বর) দিনগত রাত ৩টায় শহরের গঞ্জপাড়া এলাকা থেকে পুলিশের অভিযান পরিচালনা করে ছিনতাই ঘটনার সাথে জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর রাত সাড়ে ১১টায় বিকাশ ব্যবসায়ী মেনন ধর বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হলে খাগড়াছড়ি গেইট এর সামনে পাকা রাস্তার উপর পৌছাঁলে অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি তাকে ছুরিকাঘাত সহ মারধর করে ব্যাগের ভিতর নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, মোবাইলফোন এবং ট্যাবসহ ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে খাগড়াছড়ি সদর থানায় গত ১৭ নভেম্বর মামলা রুজু হয়।

পুলিশ সূত্রে আরো দাবি করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে তার অপর ২ সহযোগীসহ উক্ত ঘটনার সংঘটিত করেছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, দ্রুত আসামিকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন এবং ঘটনার সাথে জড়িত অপর আসামিদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতে অনুরূপ যে কোএনা অপরাধের ক্ষেত্রে খাগড়াছড়ি জেলা পুলিশ যথাযথ আইনের প্রয়োগ ঘটিয়ে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলা পুলিশ সদা সচেষ্ট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট