1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

আফজাল মেম্বার পেলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব 

রাইসুল ইসলাম, (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

রাইসুল ইসলাম, (স্টাফ রিপোর্টার) : জামালপুরের সরিষাবাড়ীতে ডোয়াইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউপি সদস্য আফজাল হোসেন। বৃহস্পতিবার বিকেলে ৩নং ডোয়াইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন।

ভারপাপ্ত ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, ‘গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) জামালপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে ডোয়াইল ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাসহ সকল ইউপি কার্যাদি স্বাভাবিক রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন ৫ আগস্ট এর পর হতে পরিষদ অনুপস্থিত আছেন। যার ফলে ডোয়াইল ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এই দুর্ভোগ ও বেহাল অবস্থা থেকে পরিত্রাণের প্রত্যাশায় সকল ইউপি সদস্যরা সম্বলিতভাবে উপজেলা নির্বাহী ও জেলা প্রশাসক বরাবর প্যানেল চেয়ারম্যানের মধ্যদিয়ে পরিষদের কার্য স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আবেদন জানান। যার ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আফজাল হোসেনকে ডোয়াইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এ-সময় দোয়া মাহফিল ও আলোচনায় উপস্থিত ছিলেন- ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, যুবদলের সভাপতি পল্লব হাজী, ইউপি সদস্য মিল্টন সরকার, কবির হোসেন, আজাহারুল ইসলাম, ফরহাদ হোসেন শিমুল, আব্দুল মালেক, ডলি আক্তার ও নুরুন্নাহার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ডোয়াইল ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। পরে সবার মাঝে মিষ্টি বিতরণ ও সকলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফজাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট