1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জাহাজের ৭ জনকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন ইরফান

সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার) চাঁদপুরের মেঘনা নদীতে সারবাহী জাহাজ এমভি আল বাখেরায় সাতজনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। র‍্যাব জানিয়েছে, এ হত্যাকাণ্ডের মূল হোতা জাহাজের কর্মী আকাশ মন্ডল ইরফান।

বুধবার (২৫ ডিসেম্বর) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া এবং জাহাজের মাস্টার গোলাম কিবরিয়ার দুর্ব্যবহারের কারণে এই নৃশংস ঘটনা ঘটেছে।

র‍্যাবের তথ্যমতে, ইরফান প্রথমে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে অচেতন করে। এরপর গ্লাভস পরে চাইনিজ কুড়াল দিয়ে একে একে সবাইকে কুপিয়ে হত্যা করেন। মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যার সময় অন্য কর্মীরা দেখে ফেলায় তাদেরও হত্যা করা হয়। হত্যার পর ইরফান জাহাজ চালিয়ে হাইমচর এলাকায় গিয়ে পালিয়ে যান।

উল্লেখ্য, গত রোববার (২২ ডিসেম্বর) চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা ওই জাহাজ থেকে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট