1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

এফএইচ এসোসিয়েশনের উদ্যোগে ইস্ট ধামরাইয়ের রেলি ও আলোচনা সভা

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মি. সিমরান (স্টাফ রিপোর্টার):

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এফএইচ এসোসিয়েশন-এর উদ্যোগে ইস্ট ধামরাই সিআরসি প্রোগ্রামের আওতায় এক বর্ণাঢ্য আলোচনা সভা, রেলি ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধামরাই উপজেলার কুল্লা এলাকায়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার উজ্জ্বল মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার এবং কুল্লা ইউনিয়ন পরিষদ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোহরা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন ইস্ট ধামরাই সিআরসির ডিএফ জীবন্ত হাগিদক ও ঝরনা সরকার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নারী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রায় ২৭০ জন নারী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় নারীর অধিকার, সমতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, একটি সমৃদ্ধ সমাজ গঠনে নারীর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল উন্মুক্ত মতবিনিময় পর্ব, যেখানে উপস্থিত নারীরা নিজেদের জীবনের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জের কথা খোলামেলা ভাবে প্রকাশ করেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও নারীদের অধিকার রক্ষা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আন্তর্জাতিক নারী দিবসের এই আয়োজন নারীদের মাঝে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সৃষ্টি করেছে বলে উপস্থিত সকলে মত প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট