1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  3. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  4. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সিরাজগঞ্জে সরকারি জলাশয় দখল কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ জন

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬

মো কামরুল ইসলাম, রায়গঞ্জ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এই সংঘর্ষের শুরু হয়।
নিহতরা হলেন—গোয়ালপাড়া এলাকার ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং একই ইউনিয়নের জামতৈল এলাকার মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৮০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া এলাকার একটি সরকারি জলাশয়ের ইজারা নিয়ে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক গং এবং আসমত আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে ওই জলাশয়ে জাল টান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হন।
গুরুতর আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকসহ কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর প্রতিপক্ষ আসমত আলী গংদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, নিহত দুজনই বিএনপির সমর্থক ছিলেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট