1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  4. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  5. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মোঃ মিলন সরকার (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

মোঃ মিলন সরকার (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি)

গাজীপুরের কালিয়াকৈরে একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার ১৫ই মার্চ সকাল ৮টার দিকে উপজেলার মাওনা টু ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে একজন হলেন অটোরিকশার চালক মো. ওবায়দুল (৩০)। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের মধ্যে এক নারীর বয়স আনুমানিক (২৮)বছর এবং পুরুষের বয়স আনুমানিক (৬০) বছর।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালিয়াকৈর এলাকা থেকে ইটভর্তি একটি ট্রাক ফুলবাড়িয়া এলাকার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি উপজেলার নামাশুলাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক ওবায়দুল, এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যাত্রী। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নামাশুলাই এলাকার বাসিন্দা মো. রহমত আলী বলেন, কালিয়াকৈর থেকে ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সড়কটিতে অসংখ্য বাঁক রয়েছে। এসব ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে প্রায়ই ছোট–বড় দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও ট্রাকের চালক পালিয়ে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও টাপেন্টাডলসহ আটক ২, মামলা প্রক্রিয়াধীন মোঃ নুর ইসলাম ​ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারপাড়া ও চন্ডীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ​আটককৃত ব্যক্তিরা হলেন— ঠাকুরগাঁও সদর থানার সরকারপাড়া এলাকার মো. হারুন অর রশিদের ছেলে মো. রিয়াদ (২৩) এবং চন্ডীপুর এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মো. মাসুদ রানা ওরফে মাসুম (৩৮)। ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির একটি চৌকস দল সরকারপাড়া ও চন্ডীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৪০ পিস ইয়াবা ও ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে রিয়াদ ও মাসুদ রানাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ​অভিযানের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট