1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দীর্ঘ প্রায় ২১ বছর পর কিশোরগঞ্জ জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে!

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫

মোঃ ইয়াছিন শেখ (কিশোরগঞ্জ প্রতিনিধি)


শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন
মুজিবুর রহমান বলেন, আমরা সরকারকে বলবো আগে বিচার হবে, এরপর সংস্কার এর পরে নির্বাচন হতে হবে। যারা বিচার চায় না, যারা শুধু তারাতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না। আপনারা বলেন আগের মতো যদি নির্বাচন হয় এই নির্বাচনের দরকার আছে? ওইগুলোতো নির্বাচনিই হয় নাই। ২০১৪ সালে হলো বিনা ভোটের নির্বাচন, ২০১৮ দিনের ভোট রাতে হলো এবং ২০২৪ সালে নিজেরা নিজেরা ভোট দিয়ে ডামি নির্বাচন করেছে। এই সময় তিনি দাবী করেন বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, তবে যেনতেন নির্বাচন চায় না।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, আমার ভোট আমি দিবো, যাকে ইচ্ছে তাকে দিবো। কিন্তু তাদের স্লোগান ছিলো তোমারটাও আমি দিবো। এভাবে তারা ভোটকে ধ্বংস করে দিয়েছে। এতএব ভোট ব্যবস্থা ও নির্বাচন ব্যবস্থাকে জীবন্ত করতে হবে। মৃত গণতন্ত্র মৃত ভোট ব্যবস্থা দিয়ে দেশে নির্বাচন হলে দেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন হবে না। সেই জন্য আমরা সরকারকে বলবো রিফরমেশনের আগে নির্বাচন হবে না। বিচাররের আগে নির্বাচন হবে না। এটা আমরা জোর গলায় বলতে চাই। দেশের মানুষ নির্বাচন চায় তবে যেনোতেনো নির্বাচন চায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মদিনার আদলে একটি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। আমরা দেশে কোরআনের আইন চাই। কোরআনের আইন চালু হলে দেশের শান্তি ফিরবে। কোরআনের আইন ছাড়া শান্তি হবে না। তাই সৎ লোকজন সংসদে যেতে পারলেই কোরআনের আইন চালু হবে হবে। এ সময় তিনি কিশোরগঞ্জের ছয়টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

দুই দশক পর খোলা মাঠে লক্ষাধিক কর্মী-সমর্থক নিয়ে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর এ কর্মী সম্মেলন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা. কর্নেল (অব.) জেহাদ খান, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মোসাদ্দেক আলী ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর জামায়াতে ইসলামী আমির কারী নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে সকাল সাড়ে ৯টায় কর্মী সম্মেলন শুরু হয়। এর আগেই জেলার বিভিন্ন উপজেলা থেকে জামাত ও তার অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ব্যানার-প্যাস্টুন নিয়ে অনুষ্ঠান চলে আসতে থাকেন। থেকে জনসমুদ্রে পরিনত হয় অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে কিশোরগঞ্জের ছয়টি আসন থেকে আগামী নির্বাচনে জামায়াতের ৬ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট