
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আজ ২২ অক্টোবর ২০২৬ রোজ বৃহস্পতিবার সকাল ১১.৩০ মিনিটে এক বিশাল বর্ণাঢ্য র্যালী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয় কমলগঞ্জ উপজেলা চৌমুহনী সিএনজি স্টেনের সামনে ও উপজেলা পরিষদের সামনে।

এ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা সমাবেশ সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন সংগঠনে সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সন্দীপ তালুকদার।
বিশেষ অতিথি বৃন্দরা হলেন, জনাব মোঃ কমর উদ্দিন অফিসার ইনচার্জ, কমলগঞ্জ থানা পক্ষে তদন্ত ওসি আমির উদ্দিন। বিশেষ অতিথি জনাব ছরওয়ার শোকরানা নান্না চেয়ারম্যান, বি আর ডি বি, কমলগঞ্জ,নিসচা উপদেষ্টা কমলগঞ্জ।
নিসচা পৃষ্ঠা পোষক এ কে এম সালাম মাষ্টার,নিসচা পৃষ্ঠা পোষক কমিশনার সৈয়দ জামাল হোসেন। কমলগঞ্জ উপজেলা চৌমুহনী সিএনজি স্টেনের সভাপতি মোঃ খলিল মিয়া। কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি নিসচা পৃষ্ঠা পোষক সাংবাদিক সাব্বির এলাহী। সাংবাদিক নির্মল এস পলাশ। চা শ্রমিক নেত্রী নিসচা কমলগঞ্জ সদস্য গিতা রানী কানু।সিএনজি পরিবহন শ্রমিক নেতা নিসচা সদস্য মোঃ আবুল বাশার। আদমপুর সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নিসচা সদস্য সাইদুল ইসলাম চঞ্চল।

নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দদের মধ্য উপস্থিত ছিলেন সংগঠনে সহ সভাপতি বকুল আহমদ, অর্থ সম্পাদক হুসাইন আহমেদ,সমাজকল্যাণ ও ক্রিয়া সম্পাদক আবু বক্কর, প্রচার সম্পাদক রায়হান মিয়া, দপ্তর সম্পাদক আবু সাঈদ, কার্যনির্বাহী সদস্য রিপন আহমেদ, রাজন আহমদ, সাহেদ আহমেদ, আদমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিসচা সদস্য গুলনাহার বেগম, নিসচা সদস্য মুক্তাদির, নিসচা সদস্য মোহাম্মদ রকিব মিয়া, ইউপি সদস্য নিসচা সদস্য সামারুন বেগম, নির্মাণ সদর ইউনিয়ন সভাপতি নিসচা পৃষ্ঠপোষক সহ নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সদস্য বৃন্দ ও প্রেস মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ যে এবারে নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।
উক্ত প্রোগ্রামে সম্মানিত অতিথিবৃন্দ নিসচা কেন্দ্রীয় চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৩৩ বছর আগের এই সংগঠন গঠন করার জন্য সবাই প্রশংসা করেন এবং এ সংগঠনে কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করেন। এবং কমলগঞ্জ উপজেলায় কিভাবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা যায় এবং যানজট নিরসন করা যায় এ বিষয়ে বক্তারা বক্তব্য দেন।সমাবেশ শেষে এক বিশাল বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয় কমলগঞ্জ উপজেলা বিভিন্ন সড়কে।