1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  3. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  4. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  5. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  6. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  7. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  8. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  9. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  10. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  11. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  12. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৬ নম্বর ঘোলপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের কেন্ডা রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং সাবেক ছাত্রনেতা আলহাজ্ব আশরাফুল ইসলাম ইমরান লিটন।

বক্তব্যে ইমরান লিটন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মাদক কারবারি ও মাদকসেবীদের কর্মসংস্থানের ব্যবস্থা করাও গুরুত্বপূর্ণ। ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং সবাইকে নিয়ে ভালো উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিতে চান।

 

বীর মুক্তিযোদ্ধা হাজী ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং এম এ রশিদ ইমরানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এম এ রশিদ ইমরান ও মুফতি ইমতিয়াজ উদ্দিন।

সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার মামুন চৌধুরী, আবুল খায়ের, ইউপি সদস্য গিয়াস উদ্দিন মিন্টু, আবদুল কাদের ও সাংবাদিক এম এ নোমান।

এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ইয়াছিন, বাচ্চু মিয়া, হানিফ মিয়া, আবদুল খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা ঘোলপাশা ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতামত তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট