1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মহেশখালীর কন্যা ফাতিমা তাসনীম জুমা: ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে দাপুটে জয়

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মুহাম্মদ তোয়াহার উদ্দিন (স্টাফ রিপোর্টার)


কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গর্বের কন্যা ফাতিমা তাসনীম জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দাপুটে জয় অর্জন করেছেন। তিনি “মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক” পদে ১০ হাজার ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র ২ হাজার ৪৭০ ভোট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম আলোচিত এই নির্বাচনে ফাতিমা জুমার এই জয়কে মহেশখালীসহ কক্সবাজার জুড়ে ব্যাপক আনন্দের সঙ্গে উদযাপন করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর এই জয় নিয়ে চলছে অভিনন্দনের জোয়ার।
নির্বাচনের চিত্রে দেখা যায় ১৯২১ সালে প্রতিষ্ঠিত এই বাংলাদেশের প্রাচীনতম উচ্চ শিক্ষার ধারব ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘। রেকর্ড ভঙ্গকারী ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শীর্ষ তিনটি পদসহ মোট ২৩টি পদে ভূমিধস জয়লাভ করে। নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের কারণে প্রধান নির্বাচন কমিশনার একে মডেল নির্বাচন হিসেবে উল্লেখ করেন।

ফাতিমা জুমার এই বিপুল জয় প্রমাণ করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য নেতৃত্বকে বেছে নিতে সক্ষম। জয়ের প্রতিক্রিয়া নির্বাচন ফলাফল ঘোষণার পর
এক প্রতিক্রিয়ায় ফাতিমা তাসনীম জুমা বলেন,

“এই বিজয় কেবল আমার ব্যক্তিগত নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জয়। বিশেষ করে হিজাবি এবং নন-হিজাবি—সব নারী শিক্ষার্থীর জন্য এটি একটি অনুপ্রেরণা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমি সর্বদা কাজ করে যাব।”
মহেশখালীর গর্ব ফাতিমা তাসনীম জুমা একমাত্র পাহাড়ি দ্বীপের এক অদম্য মেধাবী শিক্ষার্থী। ছোটবেলা থেকেই তিনি শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছেন। তাঁর এই বিজয় মহেশখালীর মানুষের জন্য অনন্য গর্বের বিষয়।স্থানীয় বাসিন্দারা জানান, তাঁর এই জয় মহেশখালীর মেয়ে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট