1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬

কচুয়া প্রতিনিধি:


চাঁদপুরের কচুয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রাজমহল চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবাহ-এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান (জালাল) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা আনিসুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ নশর আলম, কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাবেক কমিশনার ও মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম, বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, সাবেক চাঁদপুর জেলা শিবিরের সভাপতি ও ১নং সাচার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মনির হোসেন হেলালী, জামায়াতের পৌরসভাপতি অধ্যক্ষ শাহ মোহাম্মদ শাজুলী, ৩নং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ, ৪নং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা জসিম উদ্দিন, ৮নং কাদলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ, ব্যবসায়ী সংগঠনের সভাপতি মহিউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মোঃ রায়হান মিয়া
কচুয়া উপজেলা প্রতিনিধি
মোবাইল – 01811-123194

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট