1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শংকর সেনা মোকামবাড়ি প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬

ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ রিপোর্টার:


মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় শংকরসেনা গ্রামে পবিত্র রমজান মাস উপলক্ষে শংকর সেনা মোকামবাড়ি প্রবাসী সংগঠনের উদ্যোগে মোকামবাড়ি মহল্লার প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি মোকামবাড়ি জামে মসজিদে প্রায় ৭০ জনের অধিক মুসল্লিকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোকামবাড়ি জামে মসজিদের মোতাওয়াল্লী মোঃ আব্দুল মালিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা শাহাবুদ্দিন খান, মোহাম্মদ সজন মিয়া ও মোঃ কবির আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ খলিলুর রহমান সিতার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ রাসেল মিয়া সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ইফতারের পূর্বে মোকামবাড়ি জামে মসজিদের খতিব মোঃ নুর উদ্দিন আল হাদী এলাকার সকল মরহুম ব্যক্তিবর্গ ও প্রবাসীদের জন্য মাগফিরাত এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ মঈনুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও রমজানকে ঘিরে এলাকায় ইফতার বিতরণ, মসজিদে মুসল্লিদের মাঝে ইফতারের আয়োজন এবং দারুল ক্বেরাতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণসহ বিভিন্ন মানবিক, সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট