1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দামুড়হুদায় মোবাইল কোর্টে মাদকবিরোধী অভিযান ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬

মোঃ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা-য় মাদকবিরোধী বিশেষ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে আটক করা হয়েছে। অভিযানে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর সহযোগিতায় দামুড়হুদা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নাপিতখালি গ্রামের মাঝের পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুস সালাম (৪২) এবং খাঁ পাড়ার আনছার আলীর ছেলে কাবিল (৪০)-কে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া ফকির পাড়ার মৃত দবির উদ্দিনের ছেলে জামাত আলী (৫৭)-কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে মুক্তারপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রহিম মিয়া (৩৫) এবং গোবিন্দহুদা গ্রামের মনোহরের ছেলে আনারুল শেখ (৪৫)-কে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের অপব্যবহার রোধ এবং যুবসমাজকে সুরক্ষিত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট