1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নওগাঁয় ভালোবেসে ঘর করা হলনা জুথির স্বামীর ছুরিকাঘাতে মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার (নওগাঁ)


নওগাঁয় পারিবারিক কলহের জেরে আদালতে যাওয়ার পথে স্বামীর অতর্কিত ছুরিকাঘাতে জুথি খাতুন (২৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে নওগাঁ সদর উপজেলার কাঠাতলী এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত জুথি খাতুন সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়া এলাকার বাসিন্দা ঝুন্টু প্রামানিকের কন্যা।

জুথির বাবা ঝুন্টু প্রামানিক জানান, প্রায় এক বছর আগে জুথি গাজীপুরের বাসিন্দা তানভীর আহমেদের সাথে প্রেম করে বিয়ে করেন। কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই জুথি জানতে পারে যে, তার স্বামী তানভীরের আগে থেকেই আরেকজন স্ত্রী রয়েছে। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কলহ শুরু হয়। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে জুথি নওগাঁয় বাবার বাড়িতে চলে আসে এবং প্রতারণার বিচার চেয়ে আদালতে স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

তিনি আরও বলেন, আজ সেই মামলার নির্ধারিত শুনানির তারিখ ছিল। বিচার পাওয়ার আশায় সকালে বাড়ি থেকে একাই আদালতের উদ্দেশে রওনা দেয় জুথি। কিন্তু পথিমধ্যে কাঠাতলী এলাকায় প্রধান সড়কের পাশে একটি মাইক্রোবাস নিয়ে আগে থেকেই ওঁৎ পেতে ছিল ঘাতক স্বামী তানভীর। জুথি সেখানে পৌঁছানো মাত্রই তানভীর গাড়ি থেকে নেমে অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে এবং দ্রুত সেই মাইক্রোবাসে চেপেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশেপাশের লোকজন ছুটে এসে জুথিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের শিকার নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট