1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পার্বত্য অঞ্চলের দুর্গম পাহাড়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি দল: মানবিক কার্যক্রম সম্প্রসারণের ইঙ্গিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মোঃ মোবারক হোসেন,দীঘিনালা প্রতিনিধি:


বাংলাদেশের দুর্যোগ ও দুস্থ মানুষের পাশে ধারাবাহিকভাবে কাজ করে আসা স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন–এর ঢাকা থেকে আগত একটি প্রতিনিধি দল খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা পরিদর্শন করেছেন।
সাম্প্রতিক এ সফরে কয়েকদিন ধরে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত পাহাড়ি গ্রামসমূহ ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। তারা স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাত্রার বাস্তব চিত্র সম্পর্কে ধারণা নেন। বিশেষ করে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা, শিক্ষা ও চিকিৎসা সেবার ঘাটতি, বিশুদ্ধ পানির সংকট এবং নিত্যপ্রয়োজনীয় সহায়তার বিষয়গুলো সরেজমিনে পর্যালোচনা করেন তারা।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা জানান, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিক ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতার ভিত্তিতে পার্বত্য অঞ্চলেও দীর্ঘমেয়াদি ও টেকসই মানবিক সহায়তা কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। শিক্ষা সহায়তা, প্রাথমিক চিকিৎসা সেবা, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলেও তারা উল্লেখ করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, দুর্গম পাহাড়ি জনপদে নিয়মিত ও পরিকল্পিত মানবিক সহায়তা কার্যক্রম জোরদার হলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
সফরসঙ্গীরা আশা প্রকাশ করেন, পার্বত্য অঞ্চলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত ও কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট