1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মোংলায় অনলাইন প্রতারণার দায়ে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মোঃ মেহেদী হাসান রানা ঢাকা প্রতিনিধি


বাগেরহাটের মোংলায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর মামলায় মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসাইনসহ আরো দুজনকে গ্রেপ্তার করেছে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ১ মার্চ রাত পৌনে ৯টায় গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে পোর্ট পৌরসভা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শামীম হোসাইন (২৬), পিতা আব্দুল সামাদ সরদার; রুবেল হাওলাদার (২৪), পিতা মৃত হারুনুর রশিদ; শাহাদাত গাজী (৩০), পিতা সলেমান গাজী। এরাই সবাই পৌরসভার স্থানীয় বাসিন্দা।
আটককৃতদের মোবাইল ফোনে বিভিন্ন স্কামার অনলাইন প্রতারক জুয়ার অ্যাপ ও প্ল্যাটফর্মে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়। স্কামার পরিচালনার সময় তারা ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত সিম ব্যবহার করছিল।

যশোর ডিবির এসআই নুর জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের মোবাইল ও অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম পরীক্ষা করে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।বাগেরহাট জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম আমার দেশকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অনলাইন প্রতারকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

স্থানীয়রা মনে করেন, অনলাইন প্রতারণার মতো অবৈধ কার্যকলাপ কমিউনিটিতে সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করতে পারে। ডিবি বলছে, ভবিষ্যতেও অনলাইন জুয়া এবং প্রযুক্তি ব্যবহার করে অপরাধের ক্ষেত্রে জোর তৎপরতা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট