1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে নওগাঁ বিশ্ববিদ্যালয় লেখা সাইনবোর্ড টানালো শিক্ষার্থীরা

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি):
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের মডেল টাউনে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনের সামনে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ লেখা নতুন সাইনবোর্ড টাঙিয়ে দেন শিক্ষার্থীরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা আরমান হোসেন ও সাদনান সাকিবসহ স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জোরালো দাবি জানিয়ে আসছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করলেও নাম পরিবর্তনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। শিক্ষার্থীরা জানান, ‘আওয়ামী সরকারের আমলে ফ্যাসিস্ট হাসিনা শেখ মুজিবের নামে অযৌক্তিকভাবে নওগাঁর এ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেছিলেন। অথচ অনেক আগে থেকেই এ বিশ্ববিদ্যালয় নওগাঁর নামে নামকরণের জন্য আমরা আন্দোলন করে এসেছি। তাই নিজ অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন সাইনবোর্ড টানানো হলো। ছাত্রনেতা আরমান হোসেন বলেন, ‘নওগাঁয় বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ার পর থেকে অসংখ্যবার রাজপথে নেমে নাম পরিবর্তনের দাবি নিয়ে আমরা কাজ করেছি। তবে ফ্যাসিস্ট হাসিনার আমলে সেটি সম্ভব হয়নি। অবশেষে বিশ্ববিদ্যালয়ের প্রতি নিজেদের অনুভূতির জায়গা থেকে নিজেরাই নতুন নামকরণ করে সাইনবোর্ড টানালাম। কাজটি করার পর থেকে অন্যরকম ভালোলাগা কাজ করছে।’

নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে এ মুহূর্তে ঢাকায় অবস্থান করায় অস্থায়ী কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে কথা বলতে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট