1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ধামইরহাটে রাস্তার পাশে ড্রেন থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

মোঃ সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার (নওগাঁ )


নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের সড়কের পাশের ড্রেন থেকে নিতাই রবিদাস নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার চকবদল গ্রামের রাস্তার পাশে ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রবিদাস উপজেলার সেননগর গ্রামের শ্রী বিনয় রবিদাসের ছেলে বলে জানা যায়।

ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, নিহত নিতাই চন্দ্র রবিদাস ওয়ার্ল্ড ভিশন নামের একটি কোম্পানিতে ইউনিয়ন পর্যায়ে সুপারভাইজার পদে চাকরি করতেন। সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের পক্ষ থেকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে কিন্তু তার ব্যক্তিগত ফোনটি বন্ধ ছিল। এরপর মঙ্গলবার সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের চকবদল গ্রামের রাস্তার পাশের ড্রেনে তার মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এরপর নিহতের চাচা শ্রী দিলীপ রবি দাস নিতাই রবিদাসের পরিচয় শনাক্ত করে।

ওসি ইমাম জাফর আরও জানান, মরদেহটি উদ্ধারের সময় নিহতের কপালে ও মাথার কয়েক জায়গায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট