1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ভোটে গরমিলের অভিযোগে সংবাদ সম্মেলন, কুড়িগ্রাম-২ এ পুনঃগণনা চান কায়কোবাদ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সোলায়মান গনি স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম


জাতীয় সংসদ নির্বাচনে ভোটে গরমিল ও কারচুপির অভিযোগ তুলে কুড়িগ্রাম-২ আসনে পুনঃগণনার দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ। শুক্রবার রাত ১০টায় শহরের হাসপাতাল পাড়ায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বেশ কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়াই রেজাল্টসিট জমা দেওয়া হয়েছে। কোথাও কোথাও ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণা না করে ব্যালট বাক্স নিয়ে আসার সময় স্থানীয়দের বাধার মুখে সড়কেই ভোট গণনা করা হয় বলেও দাবি করেন তিনি।
কায়কোবাদ আরও বলেন, ধানের শীষ প্রতীকের ব্যালটের ওপর শাপলা কলির ব্যালট মুড়িয়ে গণনায় যুক্ত করার অভিযোগ রয়েছে। গণনায় অসঙ্গতি ধরা পড়লে স্থানীয়রা প্রতিবাদ জানালে প্রশাসন ভয়ভীতি প্রদর্শন করে কেন্দ্র থেকে ফলাফল না দিয়েই ব্যালট বাক্স নিয়ে আসে বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগের পক্ষে কিছু নথি ও আলামত প্রদর্শন করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভোট পুনঃগণনার আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল হোসনাইন কায়কোবাদ (ধানের শীষ প্রতীক) পান ১ লাখ ৭১ হাজার ৪০৫ ভোট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট