1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট

জহুরুল ইসলাম জপি ( স্টাফ রিপোর্টার) 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

জহুরুল ইসলাম জপি ( স্টাফ রিপোর্টার ) : শেরপুর সদর উপজেলার ১২নং কামারিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বসত-ঘরে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। (১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টা দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। এ ঘটনায় ভীমগঞ্জ বাজারের কোনাচিয়াপাড়া ও ভুইয়ারচর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

 

স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, স্থানীয় বিএনপি নেতা লুৎফর রহমান ও আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর সরাসরি নির্দেশনায় ফল ব্যবসায়ী রমজান আলী,

ইট বালি ব্যবসায়ী মনিজুল ও আ. রশিদের বাড়িতে যুবদল নেতা বাবু, মফিজুল, লুৎফর, সৌরভ, আক্কাস, বাপ্পি, তালহা, নোমান, মেহেদীসহ ২৫/৩০ জন অস্ত্রধারী যুবক এ অতর্কিত হামলা চালায়। এতে বসতঘরে থাকা টিভি ফ্রিজ, আলমারি, খাটসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করে এবং সেখানে থাকা নগদ ৬ লাখ ৭৫ হাজার টাকা, গহনা, হাঁস মুরগীসহ জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। একই দিনে গোলাম মোস্তফা নামে ভীমগঞ্জ বাজারের এক ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে গুরুত্বর জখম করে।

 

ভুক্তভোগীরা আরো জানান, দীর্ঘদিন থেকে নূরে আলম সিদ্দিকীর অস্ত্রধারী বাহিনী এ ইউনিয়নে ব্যাপক তান্ডব চালিয়ে আসছে। বিগত দিনে একাধিক নিরীহ মানুষকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। তার নামে চাঁদাবাজি, ছিনতাই, হত্যাসহ একাধিক মামলা চলমান আছে। আওয়ামীলীগ সরকার পতনের পরও তার তান্ডব অব্যাহত রেখেছেন।

 

তারা বলেন, বিএনপি নেতা লুৎফর রহমান দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছেন। এখন কিছু আওয়ামীলীগের পোলাপানদের নিয়ে বিএনপির কার্যক্রম চালানোর চেষ্টা করছেন। নূরে আলম সিদ্দিকীর সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে যা এলাকার অনেকেই অবগত আছেন। আমরা সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করছি।

 

কামারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুুৎফর রহমানের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

 

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবায়ের রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানা মাত্রই সেখানে অফিসার ফোর্স গিয়েছিলো। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট