1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দুর্গাপুর পর্যন্ত রেললাইন পাওয়ার স্বপ্ন পূরণ হবে সীমান্ত জনপদের

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬

দুর্গাপুর পর্যন্ত রেললাইন পাওয়ার স্বপ্ন পূরণ হবে সীমান্ত জনপদে

শান্ত দে দুর্গাপুর উপজেলা প্রতিনিধি :নেত্রকোণা

নেত্রকোণার জারিয়া ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর উপজেলা পর্যন্ত নতুন রেলপথ স্থাপনের লক্ষ্যে স্থানীয় সুধীজনদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুর্গাপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভাটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার, জনাব ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। তিনি তার বক্তব্যে বলেন, “দুর্গাপুরের মানুষের দীর্ঘদিনের দাবি এই রেলপথ। এটি বাস্তবায়িত হলে অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে এবং পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
হাবিবুর রশীদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয়।
মো: ফাহিমুল ইসলাম, সচিব, রেলপথ মন্ত্রণালয়।
আফজাল হোসেন, মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে।
সভাপতির বক্তব্য
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান। তিনি প্রকল্পের বর্তমান অবস্থা এবং জমি অধিগ্রহণসহ বিভিন্ন প্রশাসনিক দিক নিয়ে আলোকপাত করেন।

সভায় বক্তারা উল্লেখ করেন যে, দুর্গাপুর থেকে জারিয়া পর্যন্ত রেলপথ সংযুক্ত হলে খনিজ সম্পদ পরিবহন এবং পর্যটকদের যাতায়াত অনেক সহজতর হবে। রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় সুধীজনরা দ্রুত এই প্রকল্প শুরুর জোর দাবি জানান। কর্মকর্তারা প্রকল্পটির কারিগরি দিক খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষে দুর্গাপুরের উন্নয়ন ও কানেক্টিভিটি বৃদ্ধির লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট